উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন? এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠী অর্থাৎ রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ বলপূর্বক অভিগমনের আওতায় পড়ে। মানুষ একস্থান হতে অন্যস্থানে গমন করে স্থায়িভাবে বাস করলে তাকে অভিগমন বলে। এ 'অভিগমন একদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যেও হতে পারে আবার একদেশ থেকে অন্যদেশেও হতে পারে। উদ্দীপকে উল্লিখিত রোহিঙ্গাদের মায়ানমার ছেড়ে বাংলাদেশে আসা এক ধরনের অভিগমনের আওতাভুক্ত। অভিগমন আবার দুই ধরনের। অবাধ অভিগমন ও বলপূর্বক অভিগমন। তবে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ বলপূর্বক অভিগমনের অন্তর্ভুক্ত। প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে, তাকে বলপূর্বক অভিগমন বলে। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকেও বলপূর্বক অভিগমন বলে। যেমন সম্প্রতি প্রতিবেশী দেশ মায়ানমারের বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গার কারণেই রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়। এ কারণে এদেরকে বলপূর্বক অভিগমনের আওতাভুক্ত করা হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন? এর কার…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


