[গণিত] অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] অঞ্চল বলতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাঙামাটি জেলাকে বোঝায়। উক্ত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। নিম্নে জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো- ভূপ্রকৃতি: রাঙামাটি জেলার ভূপ্রকৃতি পার্বত্যময়। এখানে উঁচু-নিচু পাহাড়-পর্বত থাকায় জনবসতি গড়ে ওঠার সুযোগ-সুবিধার অভাব রয়েছে। সমতলভূমি খুবই কম হওয়ায় পাহাড়ি এলাকায় বসতি নির্মাণ করা কষ্টকর। কৃষিভূমির অভাব: পাহাড়ি অঞ্চলে কৃষিভূমি নেই বললেই চলে। যার কারণে চাষাবাদ করা যায় না। ফলে মানুষ বসতি নির্মাণে আগ্রহ দেখায় না। যোগাযোগ ব্যবস্থার অভাব: পাহাড়ি দুর্গম অঞ্চলে সমতলভূমি নেই বলে সড়কপথ, রেলপথ গড়ে উঠে না। ফলে মানুষ বসতি নির্মাণ করতে আগ্রহী হয়ে উঠে না। জীবনযাত্রার মান: রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল। যেখানে বাজার, শিক্ষা, চিকিৎসা মানের ব্যাপক ঘাটতি রয়েছে। শিল্প মান: রাঙামাটিতে শিল্প কারখানা খুবই কম। তাই মানুষ সেখান থেকে শহরমুখী হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, উল্লিখিত কারণে বাংলাদেশের রাঙামাটি জেলায় জনসংখ্যার ঘনত্ব অনেক কম।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ ব্য…
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


