মানচিত্রের 'ক' ও 'খ' স্থানের জনসংখ্যার ঘনত্বের ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মানচিত্রের 'ক' ও 'খ' স্থান দুটি হলো যথাক্রমে ঢাকা মহানগরী ও রাঙ্গামাটি। দুটি স্থানের জনসংখ্যার ঘনত্বের বেশ ভিন্নতা রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ঢাকা জেলার জনসংখ্যা ঘনত্ব ৮,২২৯ এবং রাঙ্গামাটি জেলার জনসংখ্যার ঘনত্ব ৯৭। দুটি স্থানের জনসংখ্যার ঘনত্বে বিভিন্ন কারণে ভিন্নতা পরিলক্ষিত হয়। ভূপ্রকৃতিগত কারণ, অর্থনৈতিক কারণ, জলবায়ুগত, সাংস্কৃতিক কারণে ঢাকা মহানগরীতে জনসংখ্যা অত্যন্ত বেশি এবং রাঙ্গামাটি জেলায় ঘনত্ব খুবই কম। আমরা জানি, রাঙ্গামাটি জেলা পার্বত্য চট্টগ্রামের একটি জেলা। এখানকার ভূপ্রকৃতি পার্বত্যময় উঁচু-নিচু ঢালু প্রকৃতির। এসব অঞ্চলের ভূমিগুলো অনুর্বর হওয়ায় কৃষিকাজ করার অনুপযোগী। ফলশ্রুতিতে এখানে খাদ্যশস্য জন্মে না এবং মানব বসতি তেমন গড়ে উঠে না। আবার এখানে সুপেয় পানি পেতে অনেক দূরে দূরে যেতে হয়। এর ফলে বসতিগুলো অনেক দূরে দূরে গড়ে ওঠে। এখানে পার্বত্য উপত্যকায় ঘরবাড়ি তৈরি করা কষ্টকর, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের অভাব, অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থা প্রভৃতির কারণে জনবসতি খুবই কম। এখানে অতি বিরল ধরনের জনবসতি গড়ে উঠেছে। অপরদিকে, বাংলাদেশের মধ্যাঞ্চলে তথা ঢাকা মহানগরীতে পর্যাপ্ত সমতলভূমি থাকায় এখানে সহজে বসতি নির্মাণ হয়েছে। এছাড়া নাগরিক সকল ধরনের সুযোগ-সুবিধা থাকায় এখানে জনবসতি অধিক হারে গড়ে উঠেছে। এমনকি এখানে উন্নত চিকিৎসার সুযোগ, লেখাপড়ার সুযোগ, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকার কারণে এখানে মানুষ বসবাস করছে। প্রতিনিয়তই এখানে জনসংখ্যা বেড়ে চলেছে। বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে জনসংখ্যা এসে দাঁড়িয়েছে যে, ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব ৮,২২৯ এবং রাঙ্গামাটি জেলার জনসংখ্যার ঘনত্ব মাত্র '৯৭। সুতরাং বলা যায়, উপরোল্লিখিত সুবিধা-অসুবিধার কারণে দুটি জেলার জনসংখ্যার ঘনত্বের মধ্যে বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
মানচিত্রের 'ক' ও 'খ' স্থানের জনসংখ্যার ঘনত্বের ভিন্নতার কারণ বিশ্লে…
উদ্দীপক

রাজশাহী কলেজ · 2025
উত্তর

উত্তর
উত্তর
উত্তর


