দৃশ্যপট-২ এর অভিগমনে গমনকৃত স্থানের উপর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২ এ পরিবার নিয়ে শিহাবের গ্রামে গমন অভ্যন্তণীর অভিগমনকে নির্দেশ করে। এরূপ অভিগমন গ্রামের উপর ব্যাপক প্রভাব ফেলে। অভিগমনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যার বণ্টন বা অবস্থানিক পরিবর্তন। অবস্থানগত পরিবর্তন ছাড়াও অভিবাসনের ফলে বিভিন্ন এলাকায় অর্থনৈতিক, সামাজিক ও জনবৈশিষ্ট্যগত যেকোনো প্রভাব পড়তে পারে। শিহাবের গ্রামে ফিরে যাওয়ায় গ্রামের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে। অভিবাসনের ফলে শহরে জনসংখ্যা কমে যায় এবং গ্রামে বৃদ্ধি পায়। শহরে শিহাবের মতো ও পেশাজীবীর সংখ্যা কমে যায় এবং গ্রামে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয়। গ্রামে জনসংখ্যায় নারী পুরুষের অনুপাত ও নির্ভরশীলতার অনুপাত ব্যাপক বৃদ্ধি পেতে পারে। গ্রামে যেহেতু জনসংখ্যা আয়তনের তুলনায় কম। তাই সেখানে অভিবাসনের ফলে জনসংখ্যা অতি বৃদ্ধি না পেলেও ভারসাম্যতা বিরাজ করবে। আবার শিহাব পরিবার-পরিজনসহ গমন করায় গ্রামে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় যে, শিহাবের গ্রামে অভিগমন গ্রামের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই পড়তে পারে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
দৃশ্যপট-২ এর অভিগমনে গমনকৃত স্থানের উপর প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


