A অঞ্চলের জনসংখ্যা বণ্টনের ক্ষেত্রে ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রের 'A [গণিত] অঞ্চলটি সিলেট। সিলেটে নাতি বিরল জনসংখ্যা বণ্টন দেখা যায়। নাতি বিরল বসতি অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৫০০-১০০০ জন। সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি কোথাও পাদদেশীয় সমভূমি, কোথাও টিলা, কোথাও সমভূমি। টিলা অঞ্চলে চা চাষ ব্যাপকভাবে প্রসার লাভ করায় এখানে জনবসতি গড়ে উঠেছে। এছাড়া যে সামান্য সমভূমি রয়েছে সেখানে কৃষিকাজ করা, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। তবে বৃহৎ পরিসরে সমভূমি না থাকায় ঘনবসতি গড়ে না উঠে নাতি বিরল বসতি গড়ে উঠেছে। সুতরাং বলা যায়, প্রাকৃতিক ও সামাজিক নিয়ামকের প্রভাবের ভিন্নতায় সিলেট অঞ্চলে জনসংখ্যার ঘনত্বে ও বণ্টনে ভিন্নতা দেখা যায়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
A অঞ্চলের জনসংখ্যা বণ্টনের ক্ষেত্রে ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


