ট্রানজিশনাল মডেলের আলোকে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করো।
উত্তর: ট্রানজেকশনাল মডেলের আলোকে বাংলাদেশের অবস্থান নিম্নে বিশ্লেষণ করা হলো- জনমিতিক ট্রানজেকশন মডেল বা জনসংখ্যার পরিবৃত্ত মডেলটি জনসংখ্যা পরিবর্তন প্রক্রিয়ার বর্ণনার সাথে সম্পর্কিত।এটি এমন একটি মডেল যা সময়ের সাথে সাথে জনসংখ্যার পরিবর্তন বর্ণনা করে। সময়ের পরিবর্তনের সাথে কোন দেশ বা অঞ্চলের জন্ম ও মৃত্যুহার পরিবর্তিত হলে যে সংখ্যা গত পার্থক্য সৃষ্টি হয় সেটি ট্রাঞ্জিকশনাল মডেল থেকে বোঝা যায়। ১৯১১ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল ট্রাঞ্জিকশনাল মডেলের প্রথম পর্যায়ে এ সময় জন্ম ও মৃত্যুহার বেশি থাকাই জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল ১৯৫১ সালের পর থেকে ১৯৯১ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকায় সেটি জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে ১৯৫১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র ৪৪.২ মিলিয়ন যা ১৯৯১ সালে দ্বিগুণের বেশি হয়ে দাঁড়িয়েছে ১১১.৫ মিলিয়ন। আবার ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে কমতে থাকে যা ২০১১ সালে ১.৪৭ পারসেন্ট এ দাঁড়ায় এ সময় জন্ম ও মৃত্যুহার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। বর্তমানে বাংলাদেশ দ্রুত আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। শিল্প ক্ষেত্রেও অগ্রগতি লাভ করেছে এবং নতুন নতুন শিল্প স্থাপিত হচ্ছে। বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছে মৃত্যু হার কমেছে সুতরাং বলা যায় যে বাংলাদেশ জনমিতিক ট্রানজেকশন মডেলের দ্বিতীয় পর্যায়ে শেষ প্রান্তে রয়েছে এবং খুব দ্রুতই তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত হবে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
ট্রানজিশনাল মডেলের আলোকে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


