উদ্দীপকে দৃশ্যপট-১ এর অভিগমনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১-এ শান্তি দিনাজপুর থেকে ঢাকায় গমন করে। দিনাজপুর থেকে ঢাকায় গমন হলো অভ্যন্তরীণ অভিগমন। মানুষ যখন নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। আর এ ক্ষেত্রে অভিগমনটি অভ্যন্তরীণ অভিগমনের আওতায় পড়ে। মানুষ প্রায়ই এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর বা অভিগমন করে থাকে কোনো নতুন চাকরি, ব্যবসা-বাণিজ্য, বৈবাহিক সম্পর্ক কিংবা শিক্ষার প্রয়োজনে। এ ধরনের কারণকে আকর্ষণমূলক কারণ বলে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে শাসন-ব্যবস্থা, ব্যবসা- বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি সবকিছুই পরিচালিত হয়। এককেন্দ্রিক এ দেশটিতে তাই সব স্থান থেকেই ঢাকাতে আকর্ষণমূলক কারণে অভিগমন ঘটে। দিনাজপুর থেকে ঢাকায় গমনের ক্ষেত্রেও তা একইভাবে সত্য ও কার্যকর।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যপট-১ এর অভিগমনের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


