B ও C অঞ্চলের জনসংখ্যা বণ্টনের তারতম্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] যথাক্রমে ঢাকা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নির্দেশ করে। অঞ্চল দুইটির মধ্যে জনসংখ্যা বণ্টনের তারতম্য লক্ষ করা যায়। এ দুইটি স্থানের জনসংখ্যার বণ্টনের পার্থক্যের কারণ বিশ্লেষণ করা হলো- i. ঢাকা সমতল ভূমি বলে তাতে জীবনযাপন সহজ। ফলে উক্ত স্থানে জনসংখ্যার বণ্টন অতি নিবিড়। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম সমতলভূমি না হওয়ার দরুন উক্ত স্থানে জনসংখ্যার ঘনত্ব কম এবং বণ্টন বিক্ষিপ্ত। ii. ঢাকায় নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান বলে উক্ত স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি। অপরদিকে পার্বত্য চট্টগ্রামে প্রতিকূল জলবায়ু (অত্যধিক বৃষ্টিপাত) বিদ্যমান বলে উক্ত স্থানে অতি বিরল বসতি বণ্টন দেখা যায়। iii. জনসংখ্যার ঘনত্বে ও বণ্টনে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার প্রভাব অপরিসীম। ঢাকার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় উক্ত স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি। অপরদিকে পার্বত্য চট্টগ্রামের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় উত্ত স্থানে জনসংখ্যার ঘনত্ব কম এবং বণ্টনও বিক্ষিপ্ত। iv. ঢাকায় শিল্পকারখানা বেশি বলে স্বভাবত উক্ত স্থানে জনসংখ্যার নিবিড়তা বেশি। অপরদিকে পার্বত্য চট্টগ্রামে শিল্পকারখানা কম হওয়ার দরুন জনসংখ্যার বণ্টন বিক্ষিপ্ত। ঘ. জনসংখ্যার ঘনত্বের তারতম্যের একটি অন্যতম কারণ অভিবাসন। ঢাকায় জীবনযাপনের সুযোগ-সুবিধা বেশি বিধায় উক্ত স্থানে মানুষ বসবাসে বেশি আগ্রহী। ফলে জনবণ্টন ঘনবসতিপূর্ণ। অপরদিকে পার্বত্য চট্টগ্রামে বসবাসের তেমন সুযোগ-সুবিধা না থাকায় উত্ত স্থানে জনসংখ্যার ঘনত্ব কম এবং বসতিও অতি বিরল। vi. ঢাকায় উচ্চশিক্ষা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ থাকায় উক্ত স্থানে জনসংখ্যা নিবিড় ঘনত্বের। পক্ষান্তরে পার্বত্য চট্টগ্রামে এসব সুবিধা তেমন না থাকায় জনসংখ্যার ঘনত্ব কম। পরিশেষে বলা যায়, উপরিউক্ত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নিয়ামকের কারণে উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থানে জনসংখ্যার বণ্টনে তারতম্য পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
B ও C অঞ্চলের জনসংখ্যা বণ্টনের তারতম্য ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


