মঠবাড়িয়ার হাটটি গড়ে ওঠার পেছনে ভৌগোলিক উপাদানের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: মঠবাড়িয়ার হাটটি গড়ে ওঠার পেছনে ভৌগোলিক উপাদানের মধ্যে ভূপ্রকৃতি ও নদনদীর যথেষ্ট ভূমিকা রয়েছে। কোনো স্থানের ভূপ্রকৃতি সেখানকার অধিবাসীদের অর্থনৈতিক জীবনের ওপর ব্যাপকভাবে প্রভাববিস্তার করে। মঠবাড়িয়ার হাটটি বন্যামুক্ত সমতল ভূমিতে গড়ে উঠেছে। কারণ সমভূমিতে কৃষিকাজ, শিল্প ও যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং জনবসতির ঘনত্ব অধিক। এছাড়া উক্ত হাটটি গড়ে ওঠার পেছনে নদনদীর প্রভাব অত্যধিক। নদীপথে সুলভে যাতায়াত ও মালপত্র একস্থান থেকে অন্যস্থানে পাঠানো যায়। ব্যবসায়ীরা নদীপথে দূরবর্তী স্থানের হাটবাজারে বিভিন্ন পণ্য বেচাকেনা করতে পারে। উপরিউক্ত ভৌগোলিক কারণগুলোই মঠবাড়িয়ার হাটটি গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ প্রভাববিস্তার করেছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
মঠবাড়িয়ার হাটটি গড়ে ওঠার পেছনে ভৌগোলিক উপাদানের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


