উদ্দীপকে আনিকার বান্ধবীর এলাকায় জনবসতি অনেক দূরে দূরে কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আনিকার বান্ধবীর এলাকা হলো বান্দরবান জেলা। এ এলাকায় জনবসতি অনেক দূরে দূরে। নিম্নে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য জেলার একটি হলো বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবান জেলা। এখানকার ভূপ্রকৃতি টারশিয়ারী যুগের পাহাড়সমূহের অন্তর্গত। বেশিরভাগ ভূপ্রকৃতি পাহাড়ি অঞ্চল তথা উঁচু-নিচু বন্ধুর। এখানে সমতল ভূমি খুবই কম রয়েছে। আমরা জানি মানুষের নির্ভরযোগ্য বসতি হচ্ছে সমতল ভূমি এবং ভূমি হবে উর্বর। যাতে করে ভূমিতে চাষাবাদ করে মৌলিক চাহিদার একটি অংশ খাদ্যের চাহিদা মেটাতে পারে। সেই ধারাবাহিকতায় বলতে পারি বান্দরবান জেলায় সমতল ভূমি পাওয়া দুষ্কর এবং ভূমিগুলো অনুর্বর। ফলে এখানে জনবসতি খুবই কম এবং যেসব লোক বসবাস করে তারা অনেক কষ্টে পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। তাছাড়া এখানে সুপেয় পানি আনতে পাশের পাহাড়িয়া এলাকায় যেতে হয়। এখানে রাস্তাঘাট ভালোভাবে তৈরি করা যায় না বলে যাতায়াতের ব্যবস্থা অনুন্নত ধরনের। দূরে দূরে কিঞ্চিত পাহাড়ের পাদদেশে স্বল্প ঢালু প্রকৃতির ভূমিতে উপজাতিরা বাস করে। বেশিরভাগ ভূমিই গাছপালা দিয়ে ঘেরা। সুতরাং বলা যায় যে, মানুষের জনবসতি গড়ে ওঠার যে মূল উপাদান সমতলভূমি, কৃষিজমি, যাতায়াত ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতি প্রভৃতি সব জায়গায় না থাকায় জনবসতিগুলো একত্রে না হয়ে বিচ্ছিন্ন আকারে হয়ে থাকে এবং এতে জনবসতি দূরে দূরে অবস্থান করে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে আনিকার বান্ধবীর এলাকায় জনবসতি অনেক দূরে দূরে কেন? বিশ্লেষণ…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


