উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন যা আন্তর্জাতিক অভিগমনের পর্যায়ে পড়ে। যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে কমপক্ষে ৬ মাসের জন্য অভিগমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। একটি স্বাধীন দেশের লোক জাতিগত কারণে অন্য দেশে স্থানান্তর রাজনৈতিক অভিগমনের আওতায় পড়ে। মানুষ বিভিন্ন কারণে অভিগমন করে থাকে। সেটি হতে পারে ইতিবাচক কিংবা নেতিবাচক। মিয়ানমার থেকে যে রোহিঙ্গা- জনগোষ্ঠী এদেশে অভিগমন করেছে তা হলো বলপূর্বক অভিগমন যা বিকর্ষণজনিত কারণের আওতাভুক্ত। অর্থাৎ এদেরকে স্বদেশ ত্যাগ করে বিদেশ যেতে বাধ্য করেছে। আন্তর্জাতিক অভিগমন দুই ধরনের। একটি হলো বহিরাগমন, অন্যটি হলো বহির্গমন। বহিরাগমন বলতে অন্য কোনো দেশ হতে কোনো দেশ বা স্থানে আগমন করাকে বোঝায়। যেমন- আলোচিত রোহিঙ্গারা যারা মিয়ানমার হতে বাংলাদেশে আগমন করেছে। যদিও এদের এই আগমন বলপূর্বক হয়েছে এবং এদেশে অস্থায়িভাবে বসবাসের সুযোগ দেয়া হয়েছে। তাই এটি আন্তর্জাতিক অভিগমনের বহিরাগমনের (Immigration) এর অন্তর্ভুক্ত।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন- ব্যাখ্…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


