উদ্দীপকে ইঙ্গিতকৃত দু'ধরনের অভিগমনের বৈশিষ্টের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত অভিগমন হলো অভ্যন্তরীণ অভিগমন ও দ্বিতীয় অংশে বর্ণিত অভিগমন হল আন্তর্জাতিক অভিগমন দুই অভিগমনের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করা হলো : ১.অভ্যন্তরীণ অভিগমন হল একই দেশের এক স্থান হতে অন্যস্থানে গমন অপরদিকে আন্তর্জাতিক অভিগমন হলো এক দেশ হতে অন্য দেশে গমন। ২.অভ্যন্তরীণ অভিগমন একটি দেশের মধ্যেই সংঘটিত হলেও অভিগমন বা ততোধিক দেশের মধ্যে হয়ে থাকে। ৩.অভ্যন্তরীণ অভিগমনে দেশের জনসংখ্যা অপরিবর্তিত থাকে আন্তর্জাতিক অভিগমনে দুইটি দেশের জনসংখ্যার পরিবর্তন ঘটে। ৪.অভ্যন্তরীণ অভিগমনে মানুষের জৈবিক পরিবর্তন ঘটে না কিন্তু আন্তর্জাতিক অভিগমনে জৈবিক পরিবর্তন ঘটে। পরিশেষে বলা যায় উদ্দীপকের ইঙ্গিতকৃত অভিগমনে উপরিউক্ত পার্থক্য গুলো বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দু'ধরনের অভিগমনের বৈশিষ্টের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


