জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি কীভাবে টেকসই উন্নয়নে বাধা সৃষ্টি করে তা উল্লেখ করো।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের উপর অত্যন্ত বিরূপ প্রভাব সৃষ্টি করে। আর প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়লে তা টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাপক। জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের ওপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রয়োজন হয় অতিরিক্ত বাসস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতির। আর এসব স্থাপনা নির্মাণে কাটতে হয় গাছপালা, বিনাশ করতে হয় আবাদি উর্বর জমি; খাদ্য চাহিদা পূরণে এবং যোগাযোগের জন্য রাস্তাঘাট নির্মাণেও প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়। এভাবে বৃক্ষ নিধন এবং জমির ওপর চাপ প্রাকৃতিক সম্পদের (ভূমি ও বন) ক্ষতিসাধন করে। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বায়ু ও পানিসম্পদও ক্ষতিগ্রস্ত হয়। যেমন- শহরে যানবাহন ও শিল্পকারখানার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। আবার যততত্র কারখানা ও বাসস্থান গড়ে উঠলে বর্জ্য নিষ্কাশন (যেমন- পয়ঃনিষ্কাশন ব্যবস্থা) সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না। ফলে নদীর পানি দূষিত হয়। যেমন- বুড়িগঙ্গা। আবার গ্রামাঞ্চলেও পানিসম্পদের ওপর চাপ পড়ে। যেমন- নলকূপের অধিক ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে; আর্সেনিক দূষণ ঘটছে। এভাবে দেখা যায়, আমাদের প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব রয়েছে, ফলে টেকসই উন্নয়নে বাধার সৃষ্টি হচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি কীভাবে টেকসই উন্নয়নে বাধা সৃষ্টি করে তা উ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


