উদ্দীপকে রাহাতের অভিগমনটি কোন ধরনের অভিগমন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাহাত পড়াশোনার উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায় গমন করে যা রাষ্ট্র-অভ্যন্তরীণ অভিগমন। রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোনো স্থান বা অঞ্চল থেকে অন্য কোনো স্থান বা অঞ্চলে গমন করাকে রাষ্ট্র-অভ্যন্তরীন অভিগমন বলে। এ ধরনের অভিগমনে নির্দিষ্ট কোনো নিয়ম-কানুন নেই। সাধারণত আকর্ষণমূলক কারণে এ ধরনের অভিগমন ঘটে। যেমন- গ্রামের চেয়ে শহরে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় বা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে অনেক ছাত্র-ছাত্রী শহরে অভিগমন করে থাকে। সুতরাং বলা যায় যে, রাহাত পড়াশোনার উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে গমন করে, যা রাষ্ট্র-অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্গত।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে রাহাতের অভিগমনটি কোন ধরনের অভিগমন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


