উদ্দীপকের রাতুলের মামার অভিগমন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তার করে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ থেকে রাতুলের মামা মধ্যপ্রাচ্যে গমন করেন। অর্থাৎ এটি আন্তর্জাতিক অভিগমন। এদেশ থেকে প্রতিবছর অনেক লোক আন্তর্জাতিক অভিগমনের মাধ্যমে বিদেশে যায়। এর ফলে বাংলাদেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাবই লক্ষ করা যায়। যথা— i.বিদেশ থেকে প্রেরিত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ii.বেকার সমস্যা হ্রাস পায়। iii. সম্পদের ওপর চাপ কমে যায়। সুতরাং দেখা যাচ্ছে, আন্তর্জাতিক অভিগমন আমাদের মেধা ও শ্রমদক্ষতার অভাব ঘটালেও অতিরিক্ত জনসংখ্যার ভার লাঘব করে, দেশের সীমিত সম্পদের সদ্ব্যবহার ঘটায়। উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক অভিগমন তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব বিস্তার করে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের রাতুলের মামার অভিগমন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


