উদ্দীপকে 'খ' এবং 'গ' অঞ্চলের জনসংখ্যা বণ্টনের তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' এবং 'গ' হলো যথাক্রমে ঢাকা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। নিচে ঢাকা ও পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার ঘনত্বের তারতম্য বিশ্লেষণ করা হলো- ঢাকার জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার প্রভাববিস্তারকারী নিয়ামকগুলোর মধ্যে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পানি, খনিজ, শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি উল্লেখযোগ্য। মানুষ সাধারণত যেসব অঞ্চলে কৃষি, সমভাবাপন্ন জলবায়ু, উর্বর মৃত্তিকা এবং শিল্পকারখানা গড়ে তোলার পরিবেশ, সুপেয় পানি, পরিবহন সুবিধা, আধুনিক প্রযুক্তিগত সুবিধা, পর্যাপ্ত আবাসন সুবিধা ও 1 উন্নত শিক্ষাব্যবস্থা রয়েছে সেসব অঞ্চলে বসবাস করতে চায়। অর্থাৎ যেসব অঞ্চলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি তুলনামূলকভাবে বেশি সে অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। অপরদিকে, পার্বত্য চট্টগ্রাম ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত দুর্গম। পর্বতময়তার জন্য এখানে কৃষিকাজ হয় না। ভূমির বন্ধুরতার জন্য এখানে পরিবহন ব্যবস্থা অনুন্নত। উন্নত পরিবহন না থাকার কারণে এখানে শিল্প প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠে নি। তাই কর্মসংস্থানের সুযোগ কম। এছাড়া উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, শপিংমল প্রভৃতি না থাকার জন্য এ অঞ্চলের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের। তাই স্থায়িভাবে বসতি স্থাপনের জন্য এ অঞ্চলের গুরুত্ব কম।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে 'খ' এবং 'গ' অঞ্চলের জনসংখ্যা বণ্টনের তারতম্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


