দেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত রজবের অভিগমনের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: দেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত রজবের অভিগমনের প্রভাব ব্যাখ্যা করা হলো- প্রতিবছর অভিগমনের কারণে আমাদের দেশে সবচেয়ে বড় যে সুফল। আসছে তা হলো বৈদেশিক মুদ্রা অর্জন। প্রতিবছর বিপুল সংখ্যক লোক বিদেশ গমন করে অর্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করে। বিদেশ গমনের অন্যান্য সুবিধা হলো উন্নত শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের প্রসার, বেকার সমস্যা দূরীকরণ ও সম্পদের ওপর চাপ হ্রাস প্রভৃতি। প্রতিবছর আমাদের দেশ থেকে বিদেশে যে পরিমাণ জনশক্তি অভিগমন করছে তাতে আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাচ্ছে এবং এতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পাচ্ছে। অনেকে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে অভিগমন করে থাকে। এতে দেশে উচ্চশিক্ষার হার বৃদ্ধি পায়, উন্নত শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটে। দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পেলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে আমাদের দেশের বেকার সমস্যা হ্রাস পায়। বিদেশে অভিগমন করলে দেশের সম্পদের ওপর চাপ হ্রাস পায়। আমাদের দেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় স্বল্প পরিমাণ জমি ও সম্পদের ওপর অধিক চাপ সৃষ্টি হয়। উদ্দীপকের রাজিবের ছেলে রজব চাকরির জন্য দেশ ছেড়ে সৌদি আরব যায় যা আন্তর্জাতিক অভিগমনের পর্যায় পড়ে। মানবজীবনে রজবের মতো অভিগমনের ব্যাপক প্রভাব রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
দেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত রজবের অভিগমনের প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


