উদ্দীপকে 'ক' অঞ্চলের জনসংখ্যা বণ্টনের ওপর ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' অঞ্চলটি হলো সিলেট অঞ্চল। নিচে এ অঞ্চলের জনসংখ্যা বণ্টনের ওপর ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা করা হলো- সিলেট অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব ৮৭৩ জন এবং মোট জনসংখ্যা ১,১০,৩৪,৮৬৩ জন। ধরন বিবেচনায় এ অঞ্চলটি নাতি বিরল বসতি অঞ্চলের অন্তর্ভুক্ত। সর্বোপরি জনসংখ্যার ঘনত্ব কম। সিলেট অঞ্চল প্রকৃতিগত ভাবে একটু দুর্গম। পাহাড় পর্বতে ঘেরা এ অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকলেও বন্ধুর ভূপ্রকৃতি ও অধিক বৃষ্টিপাত হওয়ায় এ অঞ্চলে কম বসতি গড়ে উঠেছে। এ অঞ্চলে রাস্তাঘাট ও শিল্পকারখানাও কম। এছাড়া এ অঞ্চলের মাটিও খুব বেশি কৃষি উপযোগী নয়। উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে উঠেনি। তাই বলা যায় যে, ভৌগোলিক বিবেচনায় সিলেট অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব কম।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' অঞ্চলের জনসংখ্যা বণ্টনের ওপর ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


