উদ্দীপকে ইঙ্গিতকৃত 'গ' অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হবার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'গ' বলতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্জলের জেলাগুলোকেক বুঝানো হয়েছে। এটি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। উক্ত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম। উক্ত অঞ্চলে বিভিন্ন কারণে জনসংখ্যার ঘনত্ব কম। নিম্নে তা আলোকপাত করা হলো- ভূ-প্রকৃতিগত কারণে এ অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম। এ অঞ্চলে পলিযুক্ত কৃষিজমি কম হওয়ায় কৃষিজাত দ্রব্যের উৎপাদন কম, পার্বত্য ভূমি, হাওর প্রভৃতি কারণে জনবসতি বিরল। এ অঞ্চলে তেমন শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্য কেন্দ্র না থাকায় কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় জনবসতি কম। ভূ-প্রকৃতির কারণে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কষ্টসাধ্য। তাই জনবসতি কম। সুতরাং বলা যায়, সিলেট অঞ্চলের ভৌগলিক অর্থনৈতিক ও কষ্টসাধ্য যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে জনবসতি কিছুটা কম পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'গ' অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হবার কারণ ব্যাখ্যা…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


