দৃশ্যকল্প-২ এ অভিগমনটি কোন কারণে ঘটে থাকে আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ অনুযায়ী 'ক' দেশটি যুদ্ধ বিদ্ধস্ত দেশ হওয়ায় বহু লোক সে দেশ ছেড়ে 'খ' দেশে গিয়ে আশ্রয় নেয়। এ ধরনের অভিগমনকে বলা হয় বলপূর্বক আন্তর্জাতিক অভিগমন। প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলে। আবার অভিগমন মূলত দুই কারণে সংঘটিত হয়। যেমন- আকর্ষণজনিত কারণ ও বিকর্ষণজনিত করেন। যেসব উপাদান স্বদেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার জন্য বাধ্য করে তাকে বিকর্ষণজনিত কারণ বলে। দৃশ্যকল্প-২ এ উল্লিখিত লোকগুলো রাজনৈতিক চাপের মুখে যুদ্ধের সময় নিরাপত্তার জন্য 'ক' দেশ থেকে 'খ' দেশে গমন করে। সুতরাং, এ ধরনের অভিগমন বিকর্ষণজনিত ও বলপূর্বক আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ অভিগমনটি কোন কারণে ঘটে থাকে আলোচনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


