উদ্দীপকের B অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের বিশেষত্ব বিশ্লেষণ করো।
উত্তর: মানচিত্রে 'B [গণিত] চিহ্নিত অঞ্চলটি পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলটির জনসংখ্যার ঘনত্বের প্রকৃতি অতি বিরল। ঘনত্ব অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বণ্টন প্রকৃতি দুই ধরনের। যথা— নিবিড় ও বিরল অঞ্চল। দেশের যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১০০০ জনের অধিক সেগুলো নিবিড় জনঘনত্বের অঞ্চল। আর বিরল জন ঘনত্বের অঞ্চলে জনসংখ্যা ১০০০ জনের কম। বিরল জনঘনত্বের অঞ্চলকে আবার দুইভাগে ভাগ করা যায়। যথা— i. নাতি বিরল ও ii. অতিবিরল ঘনত্বের অঞ্চল। অতিবিরল বসতি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫০০ জনের কম। পাবর্ত্য অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৭ জন। ভূপ্রকৃতি বন্ধুর, চরমভাবাপন্ন জলবায়ু, অর্থনৈতিক কর্মকাণ্ডের অভাব প্রভৃতি নিয়ামকের প্রভাবে পার্বত্য অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম। উপরক্ত আলোচনা থেকে বলা যায়, প্রাকৃতিক নিয়ামকের প্রভাবে পার্বত্য অঞ্চলে অতি বিরল বসতি গড়ে উঠেছে, যা এ অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের প্রকৃতিও নির্দেশ করে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের B অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের বিশেষত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


