উদ্দীপকের A অঞ্চলের জনসংখ্যার কারণে সৃষ্ট সমস্যাসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] অঞ্চলটি ঢাকা। ঢাকা অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব দেশের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশী। এর ফলে অঞ্চলটি নানা সমস্যার সম্মুখীন । যথা— i. অধিক জনসংখ্যার ফলে ঢাকাবাসী আকাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। যেমন— বিদ্যুৎ, গ্যাস, পানি, নিরাপত্তা পয়ঃনিষ্কাশন ইত্যাদি। ii. ঢাকা অঞ্চলের শহরগুলোতে মানুষ কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা না পাওয়ায় বস্তিতে বসবাস শুরু করে। এটা শহরের পরিবেশ দূষিত করে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। iii. এ অঞ্চলে জনসংখ্যার আনুপাতিক হারে কর্মসংস্থান তৈরি সম্ভব হয় না। ফলে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। iv. অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে এখানে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প কারখানা তৈরি হচ্ছে। এতে যানজট, সড়ক দুর্ঘটনা প্রভৃতি সমস্যা বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু পরিবেশ দূষিত হচ্ছে। উপরিউক্ত সমস্যাগুলো ছাড়াও ঢাকা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধিজনিত আরও বিভিন্ন সমস্যা যেমন— অসামাজিক কার্যকলাপ, জলাবদ্ধতা, বিভিন্ন দুর্ঘটনা ইত্যাদি প্রভাব পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের A অঞ্চলের জনসংখ্যার কারণে সৃষ্ট সমস্যাসমূহ বর্ণনা করো।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


