জনমিতিক বৈশিষ্ট্য অনুসারে উদ্দীপকে উল্লিখিত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিচে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাখ্যা করা হলো জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে আলোচনা করতে হলে আমাদের জনমিতিক বৈশিষ্ট্যের জনসংখ্যার প্রবৃদ্ধি অংশটি নিয়ে আলোচনা করতে হবে। জনসংখ্যার প্রবৃদ্ধিতে কোনো দেশের বা এলাকায় জনসং খ্যা বৃদ্ধির অতীত, বর্তমান ও ভবিষ্যত ধরণ দেখানো হয়। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা অতীতে কীভাবে বৃদ্ধি পেয়েছিলো বর্তমানে কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে কীভাবে বৃদ্ধি পেতে পারে তার সবকিছু জনসংখ্যার প্রবৃদ্ধির স্তরে আলোচনা করা হয়। যা জনসংখ্যায় জনমিতিক বৈশিষ্ট্যের এক অন্যতম উপাদান। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কীভাবে বৃদ্ধি পাচ্ছে তা একটি তালিকার মাধ্যমে দেখানো হলো- সাল বার্ষিক বৃদ্ধি হার ১৯৮১ ২.৩১ ১৯৯১ ২.১৭ ২০০১ ১.৪৮ ২০০৯ ১.৫ ২০১১ ১.৩৭ তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা অতীতে দ্রুত হারে বাড়লেও বর্তমানে এ হার হ্রাস পাচ্ছে। ১৯৮১ সালে জনসংখ্যা বৃদ্ধি যে হার ছিল ২.৩১% ১৯৯১ সালে ২.১৭% এবং সবশেষে ২০১১ সালে ১.৩৭% অর্থাৎ এ তালিকা থেকে বোঝা যায় বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও জনসচেতনা ও সরকারের প্রচেষ্টায় এ হার দিনে দিনে হ্রাস পাচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
জনমিতিক বৈশিষ্ট্য অনুসারে উদ্দীপকে উল্লিখিত দেশের জনসংখ্যা বৃদ্ধির …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


