উদ্দীপকে উল্লিখিত রাকিবের অভিগমনের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাকিব কুমিল্লা থেকে চট্টগ্রাম তার বোনের বাড়ি গেল যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্গত গ্রাম থেকে শহরে অভিগমন। নিচে এই অভিগমনের ধরন ব্যাখ্যা করা হলো- যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে অন্যতম। শহর থেকে শহরে প্রায়শই স্থানান্তর বা অভিগমন হয়ে থাকে। নতুন চাকরি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে মানুষজন এক শহর থেকে অন্য শহর বা জেলা শহরে বা থানা শহরে অভিগমন করে। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণের লক্ষ্যে অনেক ছাত্রছাত্রী এক শহর থেকে অন্য শহরে অভিগমন করে। আবার অনেক ক্ষেত্রে সামাজিক জীবনে বৈবাহিক সম্পর্কের কারণেও এ ধরনের অভিগমন ঘটে থাকে। এ ধরনের অভিগমন আবার চারভাবে সম্পন্ন হয়। গ্রাম-গ্রাম, গ্রাম-শহর, শহর-গ্রাম, শহর-শহর। এ প্রকারে অভ্যন্তরীণ অভিগমন সম্পন্ন হয়। তেমনি উদ্দীপকে রাকিব কুমিল্লার গ্রাম থেকে চট্টগ্রাম শহরে তার বোনের বাসায় পড়তে যায়। তাই এটি অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্গত গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাকিবের অভিগমনের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


