'ক' দেশের উপর উদ্দীপকে উল্লিখিত অভিগমনের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশটি হলো বাংলাদেশ। এ দেশ থেকে প্রচুর সংখ্যক লোক মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে যায় ষা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত। এ ধরনের অভিগমনের ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সাবলম্বি হয় এবং সঠিক উন্নয়ন সাধিত হয়। প্রতিবছর অভিগমনের কারণে আমাদের দেশে সবচেয়ে বড় যে সুফল আসছে তা হলো বৈদেশিক মুদ্রা অর্জন। প্রতিবছর বিপুল সংখ্যক লোক বিদেশ গমন করে অর্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করে। বিদেশে গমনের অন্যান্য সুবিধা হলো উন্নত শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের প্রসার, বেকার সমস্যা দূরীকরণ ও সম্পদের ওপর চাপ হ্রাস প্রভৃতি। প্রতিবছর আমাদের দেশ থেকে বিদেশে যে পরিমাণ জনশক্তি অভিগমন করছে তাতে আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাচ্ছে এবং এতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পাচ্ছে। অনেকে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে অভিগমন করে থাকে। এতে দেশে উচ্চশিক্ষার হার বৃদ্ধি পায়, উন্নত শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটে। দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পেলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে আমাদের দেশের বেকার সমস্যা হ্রাস পায়। বিদেশে অভিগমন করলে দেশের সম্পদের ওপর চাপ কমে। আমাদের দেশের জনসংখ্যা বেশি হওয়ায় স্বল্প পরিমাণ জমি ও সম্পদের ওপর অধিক চাপ সৃষ্টি হয়। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে জমি ও সম্পদের ওপর চাপ কমে যায় এবং অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ে। উপরের আলোচনা থেকে বলা যায়, বৈদেশিক মুদ্রা অর্জন, শিক্ষা ও প্রযুক্তিজ্ঞানের প্রসার, জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার সমস্যার সমাধান, জমি ও সম্পদের ওপর চাপ হ্রাস করতে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে অভিগমন বৃদ্ধি করতে হবে। তাহলে দেশের অর্থনীতিতে আরও সুফল বয়ে আসবে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
'ক' দেশের উপর উদ্দীপকে উল্লিখিত অভিগমনের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


