উদ্দীপকে 'ক' দেশের ১ নং থেকে ২নং-এ গমনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশটি হলো বাংলাদেশ যেখানে ১নং হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল (খুলনা বরিশাল) এবং ২নং হলো মধ্যাঞ্চল (ঢাকা)। নিচে খুলনা ও বরিশাল অঞ্চল থেকে মানুষের ঢাকা অঞ্চলে গমনের কারণ ব্যাখ্যা করা হলো- ঢাকা বাংলাদেশের রাজধানী অঞ্চল। ঢাকার মাটি, জলবায়ু ও ভূপ্রকৃতি মানুষের বসবাসের জন্য বিশেষ উপযোগী। সমতলভূমি হওয়ায় এখানে অনেক রাস্তাঘাট, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়া আধুনিক সুযোগ-সুবিধাও ঢাকায় বেশি। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা ও বরিশাল অঞ্চল সমভূমি হলেও যা নদীমাতৃক। নিচু এলাকা হওয়ায় এসব - অঞ্চলে বর্ষাকালে বন্যার প্রকোপ বেশি। বঙ্গোপসাগরের কারণে একটু সমস্যা হলেই নদীগুলোতেও লোনা পানি প্রবেশ করে। ফলে আশেপাশের ভূমিতে কৃষির অনিশ্চয়তা দেখা দেয়। এসব অঞ্চল বর্ষাকালে প্রচুর নদী ভাঙনের কবলে পড়ে। নদীর পরিমাণ বেশি হওয়ায় এখানে যাতায়াতের জন্য যথেষ্ট পরিমাণ সড়কপথ নেই। শিল্পাঞ্চল খুব বেশি নেই বলে এসব অঞ্চলে কর্মসংস্থানও কম। এছাড়া ঢাকা শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধাও নেই। তাই মানুষ নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় ১নং থেকে ২নং অর্থাৎ খুলনা ও বরিশাল হতে ঢাকা অঞ্চলে গমন করে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দেশের ১ নং থেকে ২নং-এ গমনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


