উদ্দীপকে প্রেক্ষাপট-২ এর জনমিতিক উপাদান নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রেক্ষাপট-২ এর জনমিতিক উপাদানটি হলো জন্মহার। নিচে এটি নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করা হলো- প্রতি এক হাজারে বছরে যতগুলো জীবিত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে। কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী সন্তানের সংখ্যাকে উক্ত বছরে গণনাকৃত মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে ১০০০ দিয়ে গুণ করে জন্মহার নির্ণয় করা হয়। অর্থাৎ জন্মহার = এক বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা/ দেশের মোট জনসংখ্যা x ১০০০ যেমন: বাংলাদেশের জন্মহার ১৮ জন যা প্রেক্ষাপট-২ এ বলা হয়েছে। জন্মহার নির্ধারণের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজননশীলতা। জনমিতিতে প্রজননশীলতা পরিমাপ করার জন্য কিছু কিছু পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তা হলো- স্কুল বা অশোধিত জন্মহার, স্বাভাবিক জন্মহার, বয়স নির্দিষ্ট জন্মহার, মোট জন্মহার, শিশু মাতা অনুপাত, সাধারণ জন্মহার, স্থূল প্রজনন হার এবং নীতি প্রজনন হার।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে প্রেক্ষাপট-২ এর জনমিতিক উপাদান নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


