উদ্দীপকে 'ক' থেকে 'খ' দেশে গমনের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' দেশ হলো যথাক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র । নিচে এ ধরনের অভিগমনের প্রভাব ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ একটি উন্নয়নশীল জনবহুল দেশ। এদেশে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া 'অতিরিক্ত জনসংখ্যার চাপে প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। নির্ভরশীল জনসংখ্যা বেশি হওয়ায় অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম উন্নত দেশ। এদেশে প্রচুর খনিজ সম্পদ ও শিল্পাঞ্চল হওয়ায় কর্মসংস্থান অনেক বেশি এবং মাথাপিছু আয়ও বেশি। এ অবস্থায় যদি বাংলাদেশ থেকে বিপুল জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কমবে এবং বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসবে। আবার জনসংখ্যা কম হওয়ায় যুক্তরাষ্ট্রও বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী পাবে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গমনের ফলে যুক্তরাষ্ট্র যেমন দক্ষ ও অদক্ষ কর্মী পাবে অন্যদিকে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হবে। এছাড়া উভয় দেশের সাংস্কৃতিক বিষয়গুলো বিনিময়ের মাঠ্যমে একদেশ অন্যদেশ দ্বারা প্রভাবিত হচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' থেকে 'খ' দেশে গমনের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


