উদ্দীপকের আলোচিত দেশটি ট্রানজিশনাল মডেলের কোন স্তরে অবস্থান করছে আলোচনা করো।
উত্তর: জনমিতিক ট্রানজিশনাল মডেলের প্রেক্ষিতে বিবেচনা করলে বাংলাদেশ জনসংখ্যা উত্তরণের দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিশু মৃত্যুর হার হ্রাস, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কারণে এ পর্যায়ে মৃত্যুহার হ্রাস পায়। পক্ষান্তরে, অর্থনৈতিক উন্নতি সত্ত্বে সামাজিক মূল্যবোধের পরিবর্তনের অভাবে প্রকৃত আর্থ- সামাজিক উন্নয়ন না হওয়ায় জন্মহার হ্রাস না পেয়ে পূর্বগতিতেই চলতে থাকে। অর্থাৎ জন্মহারের তুলনায় মৃত্যুহার দ্রুতগতিতে হ্রাস পায়। ফলে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহারের কারণে এ স্তরে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটে। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, এদেশে প্রতি হাজারে জন্মহার ১৮.৫ জন এবং মৃত্যুহার ৫.১ জন। ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। ২০২২ সালের জনশুমারি বাংলাদেশের জনসংখ্যা হয় সাড়ে ১৬ কোটি। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে কিন্তু জন্মহার সেই তুলনায় হ্রাস পায়নি। ফলে জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। অতএব বলা যায়, বর্তমানে জনসংখ্যা উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ জনমিতিক অবস্থান্তর প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ে রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের আলোচিত দেশটি ট্রানজিশনাল মডেলের কোন স্তরে অবস্থান করছে আল…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


