দৃশ্যকল্প-১ এ সুমনের গমনটি অভিবাসী দেশের উপর কী প্রভাব ফেলতে পারে বর্ণনা করো?
উত্তর: দৃশ্যকল্প-১ এ পরিবার নিয়ে সুমনের যুক্তরাষ্ট্রে গমন আন্তর্জাতিক অভিগমনকে নির্দেশ করে। এরূপ অভিগমন অভিবাসী দেশের উপর ব্যাপক প্রভাব ফেলে। অভিগমনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যার বণ্টন বা অবস্থানিক পরিবর্তন। অবস্থানগত পরিবর্তন ছাড়াও অভিবাসনের ফলে বিভিন্ন এলাকায় অর্থনৈতিক, সামাজিক ও জনবৈশিষ্ট্যগত যেকোনো প্রভাব পড়তে পারে। সুমনদের অভিবাসী হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে। অভিবাসনের ফলে উৎসস্থলে জনসংখ্যা কমে যায় এবং গন্তব্যস্থলে বৃদ্ধি পায়। শিক্ষিত, যুবক ও পেশাজীবীর সংখ্যা কমে যায় এবং গন্তব্যস্থলে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয়। যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় নারী পুরুষের অনুপাত ও নির্ভরশীলতার অনুপাত ব্যাপক বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র যেহেতু বিশাল দেশ। এর জনসংখ্যা আয়তনের তুলনায় কম। তাই সেখানে অভিবাসনের ফলে জনসংখ্যা অতি বৃদ্ধি না পেলেও ভারসাম্যতা বিরাজ করবে। আবার সুমনদের পরিবার-পরিজনসহ গমন করায় দেশটিতে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় যে, সুমনের বাবা-মাসহ যুক্তরাষ্ট্রে অভিগমন দেশটির উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই পড়তে পারে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সুমনের গমনটি অভিবাসী দেশের উপর কী প্রভাব ফেলতে পারে ব…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


