উদ্দীপকের 'ক' অভিগমনটি হলো অভ্যন্তরীণ অভিগমন। যখন মানুষ দেশের ভেতরে একস্থান হতে অন্যস্থানে অভিগমন করে তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। উদ্দীপকের আলোকে অভ্যন্তরীণ অভিগমনের কারণ বর্ণনা করা হলো-
গ্রাম হতে শহরে অভিগমন: পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশের গ্রাম থেকে শহরে গমন ব্যাপকভাবে লক্ষ করা যায়। গ্রামীণ পরিবেশে কাজের সুযোগ-সুবিধা কম থাকায় মানুষ শ্রম দেওয়ার জন্য শহরে কাজের উদ্দেশ্যে গমন করে। আবার গ্রামীণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষা আর শিক্ষিত বেকাররা চাকরির আশায় শহরে স্থানান্তরিত হয়। জনসংখ্যায় চাপ বৃদ্ধি, ভূমির স্বল্পতা, আয়ের স্বল্পতা, কর্ম বিনিয়োগের অভাব, শহরে বিনিয়োগের অভাব, শহরে জীবনযাত্রায় আকৃষ্ট হওয়া, নদীভাঙনের কবলে পড়ে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক প্রভৃতি কারণে মানুষ গ্রাম থেকে শহরে গমন করে। এছাড়া ব্যবসায়-বাণিজ্যের জন্য প্রায়ই মানুষ গ্রাম থেকে শহরে অভিগমন করে।