ঢাকার মতো জনবসতি বাংলাদেশের যেসকল ক্ষেত্রে প্রভাব ফেলবে তা নিচে আলোচনা করা হলো-
অর্থনীতি ও কর্মসংস্থান: কর্মসংস্থানের সুযোগের তুলনায় জনসংখ্যা বেশি হলে বেকারত্ব বাড়াব। অধিক শ্রমিক থাকায় মজুরি কমে যাবে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে।
শিক্ষা ও স্বাস্থ্য: অতিরিক্ত শিক্ষার্থীর চাপের কারণে শিক্ষার মান কমে যাবে। হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়বে।
বাসস্থান ও অবকাঠামো: বসবাসের জন্য পর্যাপ্ত জমি না থাকায় বসতির সংখ্যা বাড়বে। অতিরিক্ত মানুষ থাকায় যানজট বাড়বে। বিশুদ্ধ পানি, গ্যাস ও বিদ্যুতের সরবরাহের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। অতিরিক্ত জনবসতির কারণে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধ বাড়তে পারে।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ: আবাসন ও শিল্প স্থাপনের কারণে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে। অতিরিক্ত বর্জ্য ও যানবাহনের কারণে বায়ু, পানি ও শব্দদূষণ বাড়বে।
সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, ঢাকার মতো জনবসতি বাংলাদেশের খাদ্য সমস্যা থেকে শুরু করে পরিবেশগত সমস্যাগুলোও বৃদ্ধি পাবে, পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে ও পাশাপাশি বাস্তুসংস্থানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।