কৈশিক নলে পারদের অবনমন হয় কেন? ব্যাখ্যা কর ।
উত্তর: কৈশিক নল সাধারণত কাচ দিয়ে তৈরি হয়। কাচ ও পানি অণুর মধ্যকার আসঞ্জন বল পানি অণুসমূহের মধ্যকার সংশক্তি বল অপেক্ষা বৃহত্তর হওয়ায় কৈশিক নলে পানির আরোহণ ঘটে। এক্ষেত্রে স্পর্শকোণ সূক্ষ্ম এবং কৈশিক নলে পানির উত্থানের উচ্চতা নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক । অপরদিকে, পারদ ও কাচ অণুর মধ্যকার আসঞ্জন বল পারদ অণুসমূহের মধ্যকার সংশক্তি বল অপেক্ষা ক্ষুদ্রতর, তাই কৈশিক নলে পারদের অবনমন ঘটে। এক্ষেত্রে স্পর্শকোণ স্থূল এবং কৈশিক নলে পারদের অবনমনের পরিমাণ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক।
HSC Physics 1st Paper Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা · সৃজনশীল
কৈশিক নলে পারদের অবনমন হয় কেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

