একটি বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: একটি বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর। কোনো বস্তু বা তারের ওপর ক্রমাগত পীড়নের হ্রাস-বৃদ্ধি করলে স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পায়। এর ফলে বল অপসারণের সাথে সাথে বস্তু আগের অবস্থা ফিরে পায় না,কিছুটা দেরি হয়। বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। অর্থাৎ কোনো বস্তুর অভ্যন্তরে দূত পীড়নের হ্রাস-বৃদ্ধি ঘটতে থাকলে বস্তুর অভ্যন্তরীণ কণাগুলো ঐ হারে বৃদ্ধিকারী শক্তি সঞ্চয় করে এবং অনিয়মিতভাবে কাঁপতে থাকে। এভাবে দীর্ঘক্ষণ চলতে থাকলে তারটি ছিঁড়ে যাওয়ার মত শক্তি সঞ্চিত হয় এবং অনেক কম ভারেই তা ছিঁড়ে যায়। অতএব, অনিয়মিত পীড়নের ফলে তারের অভ্যন্তরীণ কণাগুলোতে অতিরিক্ত শক্তি সঞ্চিত হওয়াই স্থিতিস্থাপক ক্লান্তির কারণ।
HSC Physics 1st Paper Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা · সৃজনশীল
একটি বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

