➤ 'কপিলদাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয়' গভীর বিবেচনাবোধের কারণে।
➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস মুর্মু সবার কাছে বয়সের ভারে ঝিমিয়ে পড়া বৃদ্ধ এবং নিতান্ত অপ্রয়োজনীয় একজন মানুষ। অথচ অভিজ্ঞতায় ঋদ্ধ জীবনে কপিলদাস মুর্মু ঝগড়াঝাঁটি, জীবন-মরণ, রাগ-ক্ষোভ, হাসি-খুশি ভাব অনেক দেখেছে। প্রকাণ্ড কান্দর বা তার ওপরের আকাশ, নিচে টাঙন নদীর স্রোত- সবই তার দেখা, অনেক চেনা। এসব তার কাছে শেষ পর্যন্ত একটির সঙ্গে অন্যটিকে মেলানো মনে হয়েছে। সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর, নিরবচ্ছিন্ন একটি স্রোত আছে যা সবকিছুর ওপর দিয়ে বয়ে যায়। সেখানে কাঁপন বা উত্তেজনা বা চিৎকার নেই। এভাবে একটার সঙ্গে আরেকটা মিলে যায়।
সারকথা: সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর, নিরবচ্ছিন্ন একটি স্রোত আছে (যা সবকিছুর ওপর দিয়ে বয়ে যায়।