"উদ্দীপকে প্রতিফলিত মানবিক চেতনা এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মানবিক চেতনা একসূত্রে 8 গাঁথা।"- মন্তব্যক্টির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকে প্রতিফলিত মানবিক চেতনা এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মানবিক চেতনা একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। ➤ মানুষ মানুষকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। সমাজে যখন অন্যায়-অনাচার ছড়িয়ে পড়ে তখন মানবিক বোধসম্পন্ন মানুষেরাই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলেন। ➤ উদ্দীপকে বাঙালি সংস্কৃতিতে মানবিকতার গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। উনিশ-বিশ শতকের বাংলা সংস্কৃতিতে মানববাদের বিচিত্র রূপ প্রত্যক্ষ করা যায়। এ মানবিক চেতনার ফলেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি সুস্পষ্ট পক্ষপাতের কথা বলা হয়েছে। উদ্দীপকের এই মানবিক চেতনা 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মানবিক চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই গল্পের কপিলদাস মুর্মু একজন বৃদ্ধ সাঁওতাল। নিজেদের বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কা তীব্র হলে কপিলদাস মুর্মু আপন তেজে জ্বলে উঠেছে। শত্রুর কবল থেকে সাঁওতালদের রক্ষা করতে তির-ধনুক হাতে তুলে নিয়েছে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস মুর্মু শত্রুর হাত থেকে নিজেদের বসতবাটি রক্ষার জন্য একাই লড়াইয়ে নেমে পড়ে। মানুষের কল্যাণের জন্য সে বৃদ্ধ বয়সে অসীম সাহস নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়ার জন্য সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, যা তার মানবিক চেতনাকেই নির্দেশ করে। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে যে চেতনা প্রতিফলিত হয়েছে তা 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসের মধ্যেও প্রতিফলিত হয়েছে
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"উদ্দীপকে প্রতিফলিত মানবিক চেতনা এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর