উদ্দীপকের মূলভাব এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাব কি এক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ না, উদ্দীপকের মূলভাব এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাব এক নয়। ➤ জীবনে ভালো কিছু করতে চাইলে নিজের মানসিকতায় স্বচ্ছ ও ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। কোনো কাজকেই তুচ্ছ না ভেবে আলস্য পরিহার করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয়। ➤ উদ্দীপকে জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য শ্রমের মর্যাদার দিকটি তুলে ধরা হয়েছে। জাত ও সম্মান নষ্ট হওয়ার ভয়ে যারা অন্যের গলগ্রহ হয়ে থাকে তারাই মূলত সম্মান হারায়। আত্মবিশ্বাস ও চেতনা নিয়ে এগিয়ে গেলে যেকোনো কাজেই সফল হওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত কাজকে গৌরবময় করার দিকটি আমি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাস মুর্মুর মধ্যে পাই। বসতবাড়ি হারানোর আশঙ্কায় সবাই ভীত ও দ্বিধান্বিত হলেও কপিলদাস একাই জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস একজন বৃদ্ধ সাঁওতাল। সে নিজেদের বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার মতো দূরবস্থা অনুধাবন করে সচেতন হয়ে ওঠে। বয়সের ভারে ঝিমিয়ে পড়া, অন্য সবার কাছে গুরুত্বহীন এই কপিলদাস মুর্মু একাই প্রতিবাদ করে। গল্পের এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, উদ্দীপকের মূলভাব ও 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাব এক নয়। সারকথা: 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভাব ব প্রতিফলিত হয়েছে, যেগুলো উদ্দীপকের মূলভাবে ফুটে ওঠেনি।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাব কি এক?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর