উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের শুরুর দিককার শীতের শান্ত ভাবটির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। ➤ বাংলাদেশ আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টির পানিতে নদী-নালা, খাল-বিল ভরে ওঠে। আবার শীতকালে বৃষ্টি থাকে না। তখন নদ-নদীর পানির স্তর একেবারে নিচে নেমে যায়। তাতে শান্ত ভাব দেখা যায়। ➤ উদ্দীপকে সারা বিকেল ধরে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। এই বৃষ্টি সারা রাত একটানা ঝপঝপ ঝনঝন শব্দে চলে। একটানা পনেরো দিন ঝড়-বৃষ্টি ও জোরে বাতাস বয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। আবার অমাবস্যা কি পূর্ণিমার জোয়ার হলে বন্যা দেখা দিতে পারে। এমন বিষয় উদ্দীপকে তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বৃষ্টির পরিবর্তে শীতের শার ভাব লক্ষ করা যায়। কারণ শীতের সময় টাঙন নদীতে পানি কম, তাই বাতাস উঠলেও সেখানে পানিতে কাঁপন লাগে না। এই গল্পে আসমান ও দিগন্তজুড়ে শীতের যে শান্ত ভাবের প্রসঙ্গ গল্পটিতে ফুটে উঠেছে তা উদ্দীপকের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বর্ষা ঋতুর যে বৃষ্টির কথা বলা হয়েছে, তা গল্পে প্রকৃতিতে শীতের শান্ত ভাবের বিপরীত।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটির সঙ্গে বৈসাদৃশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর