উদ্দীপকের বিষয়টি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের বিষয়টি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসের নিজের বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কার দিকটিকে নির্দেশ করে। ➤ দিনের অবসানে পাখি ফেরে নীড়ে আর মানুষ ফেরে ঘরে। ভিটে-বাড়িঘর মানুষের নিরাপদ আশ্রয়। স্বার্থপর মানুষেরা যখন সভ্যতার নামে মানুষের আশ্রয় ভেঙে দিয়ে পথে নামিয়ে দেয় তখন ওইসব মানুষের দুঃখের শেষ থাকে না। ➤ উদ্দীপকে নদীভাঙনে নিঃস্ব ফরাজ আলির করুণ অবস্থা তুলে ধরা হয়েছে। নদীভাঙনে সে সব হারিয়ে একটু মাথা গোঁজার জন্য। বেআইনিভাবে ঘর তুলেছে। সেখানেও তার শান্তি নেই। ওভারসীয়ার সাহেব এসে নিঃস্ব ফরাজ আলির প্রতি কোনো দয়া না দেখিয়ে এখানে থাকতে চাইলে তাকে কিছু চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেয়। উদ্দীপকের এই ঘটনাটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও দেখা যায়। সাঁওতালদের বসতবাড়ি উচ্ছেদ করে চাষাবাদের কথা জানায় মহাজন, যা উদ্দীপকের বিষয়টির সঙ্গে মিলে যায়। সারকথা: উদ্দীপকে ফরাজ আলি এবং গল্পের কপিলদাস মুর্মু তারা উভয়েই বসতবাড়ি থেকে উচ্ছেদের শিকার।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটিকে নির্দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর