উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের প্রতিবাদী চেতনাকে নির্দেশ করে। ➤ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে ঠকিয়ে নিজেদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করতে চায়। এর জন্য তারা অসহায় ও দুর্বল মানুষদের বেছে নেয়। তবে তারা একসময় শোষকদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলে। ➤ উদ্দীপকে একজন শোষকের বিরুদ্ধে শোষিতের প্রতিবাদ লক্ষ করা যায়। এখানে সাহসী করিম গাজীর কথায় ওসমান শোষকের বিরুদ্ধে লড়াই করার দৃপ্ত শপথ নেয়। তাদের এই চেতনা 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই গল্পে সাঁওতালরা যখন টের পায় যে শীঘ্রই তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হবে, তখন তারা নানা শলাপরামর্শ করতে থাকে। সবাই ভয় ও দ্বিধার মধ্যে থাকলেও কপিলদাস বসে থাকে না। সে বৃদ্ধ বয়সে তির-ধনুক নিয়ে শত্রুকে প্রতিহত করতে নামে। এভাবে সে প্রতিবাদী চেতনার পরিচয় দেয়, যা উদ্দীপকে ফুটে উঠেছে। সারকথা: 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের প্রতিবাদী চেতনার দিকটি উদ্দীপকের চেতনায় প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটিকে নির্দেশ করে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর