উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়?
উত্তর: ➤ উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাই 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাস মুর্মু চরিত্রের সঙ্গে তুলনীয়। ➤ সমাজের হীন স্বার্থপর লোকেরা নিজেদের স্বার্থের জন্য দুর্বলদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। তাদের অন্যায়-অবিচারে অতিষ্ঠ হয়ে এই দুর্বলরা এক সময় ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করে এবং অন্যায়কারীকে নিশ্চিহ্ন করে দেয়। ➤ উদ্দীপকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় ১৮৫৫-৫৬ সালের সাঁওতাল বিদ্রোহের কথা বলা হয়েছে। ওই বিদ্রোহে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের নেতৃত্বে সাঁওতাল সমাজ জমিদার, মহাজন ও ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা গেরিলা যুদ্ধে ধনুক ও তির ব্যবহার করেছিল। এই বিদ্রোহে শহিদ হন প্রায় দশ হাজার মানুষ। উদ্দীপকের এই চার ভাইয়ের নেতৃত্বের মতো 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসও আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সাঁওতালরা যখন বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার উপক্রম হয় তখন সে স্বজাতির অস্তিত্ব রক্ষায় আপসহীন সংগ্রামী হয়ে ওঠে। এভাবে উদ্দীপকের লড়াকু সিধু, কানু, চাঁদ ও ভৈরব আলোচ্য গল্পের কপিলদাস মুর্মু চরিত্রের সঙ্গে তুলনীয়। সারকথা: অস্তিত্ব রক্ষার সংগ্রামে উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব আলোচ্য গল্পের কপিলদাস মুর্মুর সঙ্গে তুলনীয়।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর