উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাঁওতালদের বস্তি ভেঙে ধান চাষ করতে চাওয়ার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সভ্য হয়েছে। মনুষ্য তৈরি এই সভ্যতা সব সময় সৃষ্টির কথা বলে না; মাঝে মাঝে ধ্বংসের কথাও বলে। সভ্যতার নামে বনজঙ্গল কেটে বড় বড় অট্টালিকা তৈরি করে। যার ফলে প্রকৃতিসহ অনেক জনজীবনও বিপন্ন হয়। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে টাঙন নদীর তীর ধরে গড়ে ওঠা সাঁওতালদের গ্রাম। সেখানে তারা সংঘবদ্ধভাবে বসবাস করে। একদিন ম্যানেজার মহাজন সাঁওতালদের বস্তি ভেঙে সেখানে ধান চাষের উদ্যোগ নেয়। সভ্যতার আধুনিক যন্ত্রের জাঁতাকলে পিষ্ট করতে চায় তাদের প্রাণের বসতি। উদ্দীপকেও মোরেলরা মনুষ্য বসতি গড়ার নামে সুন্দরবন কেটে সাফ করতে তৎপর হয়েছে। এভাবে উদ্দীপকটি গল্পের সাঁওতালদের বস্তি ভেঙে ধান চাষ করতে চাওয়ার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: সভ্যতার নামে প্রকৃতির স্বাভাবিকতা। নষ্ট করার দিকটি উদ্দীপক ও 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর