"উদ্দীপকের মূলভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়।"- মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকের মূলভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়।" মন্তব্যটি যথার্থ। ➤ আমাদের পরিবার ও সমাজে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। পরিবার ও সমাজে সাধারণত বয়স্ক ব্যক্তিদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। অথচ বড় কোনো কাজে এই বৃদ্ধরাই তরুণদের অনুপ্রাণিত করেন, কঠিন সময়ের মুখোমুখি দাঁড়াতে সহায়ক হন। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস মুর্মুর শেষ কাজ সম্পর্কিত আখ্যান তুলে ধরা হয়েছে। কপিলদাস মুর্মু একজন বৃদ্ধ ব্যক্তি। ম্যানেজার মহাজন যখন সাঁওতাল বস্তি ভেঙে সেখানে ধান চাষ করতে চায় তখন গ্রামের কয়েকজন শলাপরামর্শ করতে বসে। তখন কপিলদাস মুর্মু এগিয়ে গেলেও সে বৃদ্ধ বলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। তখন দেখা যায়, এই বৃদ্ধই অপশক্তির বিরুদ্ধে প্রথম হাতিয়ার তোলে। লেখক এই গল্পের মধ্য দিয়ে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো- অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কোনো বয়স লাগে না। আর বয়স্ক বলে কাউকেই উপেক্ষা করা ঠিক নয়। ➤ উদ্দীপকেও অনুরূপ বিষয় প্রতিফলিত হয়েছে। সেখানে দেখা যায়, কোনো শক্তিকেই উপেক্ষা করা ঠিক নয়। সমাজে বিভিন্ন বয়স ও বিভিন্ন শ্রেণির মানুষ আছে। যখন কোনো গোষ্ঠীর অস্তিত্বের হুমকিস্বরূপ কোনো প্রশ্ন আসে তখন কাউকে অবহেলা না করে সকলে মিলে সেটা প্রতিহত করা উচিত। আলোচ্য গল্পেও লেখক কপিলদাসের অগ্রসরতার মধ্য দিয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে এই বার্তাটি দিয়েছেন যে, কাউকেই উপেক্ষা করা ঠিক নয়, যা উদ্দীপকের মূলভাবের নামান্তর। তাই বলা যায়, উদ্দীপকের মূলভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়। সারকথা: আলোচ্য গল্পে অন্যান্য বার্তার সঙ্গে এই ই বার্তাও আছে যে, লড়াইয়ের সময় কোনো শক্তিকেই উপেক্ষা করা ঠিক নয়, যা উদ্দীপকের মূলভাবের সাদৃশ।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মূলভাবের সম্পূর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর