উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাঁওতাল বসতি ভেঙে ধান চাষের সিদ্ধান্তের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ➤ সভ্যতা মনেই হলো যন্ত্রের বহুল ব্যবহার। মানুষ যত সভ্য হচ্ছে তত বেশি প্রকৃতি ছেড়ে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। যার ফলে চারদিকে চলছে শুধু ধ্বংসলীলা। বিপন্ন হচ্ছে প্রকৃতি ও মানুষের জীবন। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে সভ্যতার নামে ধ্বংসের দিকটি প্রতিফলিত হয়েছে। টাঙন নদীর তীরে ঘেঁষে গড়ে উঠেছে সাঁওতাল গ্রাম। সেই গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের সবাই মিলেমিশে বসবাস করে। একদিন দেখা যায় ম্যানেজার সেই গ্রামের সাঁওতালদের বসতবাড়ি ভেঙে সেখানে ধান চাষ করতে চায়। তারা সভ্যতার নামে মানুষকে বাস্তুহারা করতে চায়। উদ্দীপকেও অনুরূপ বিষয়ের কথা বলা হয়েছে। উদ্দীপকে বেদেরা সুখীপুর গ্রামে সরকারি খাস জমিতে অনেকদিন যাবৎ বসবাস করছে। সরকারি জরিপ এসে সেই খাসজমি ফাঁকা করে সরকারি নির্দেশে তাদের বসতিটি ভেঙে সেখানে মার্কেট নির্মাণ করতে চায়। এই বিষয়টি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের বসতি ভেঙে সেখানে ধান চাষের উদ্যোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাঁওতাল বসতি ভেঙে ধান চাষের সিদ্ধান্তের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের বসতি ভেঙে সেখানে ধান চাষের সিদ্ধান্তের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর