উদ্দীপকের হেনরি এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের পরিষ্কার জামা-কাপড় পরা লোকটার উদ্দেশ্য কি একসূত্রে গাঁথা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ হ্যাঁ, উদ্দীপকের হেনরি এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের পরিষ্কার জামা-কাপড় পরা লোকটার উদ্দেশ্য একসূত্রে গাঁথা। ➤ আধুনিকায়ন সভ্যতার মানে সভ্যতার অগ্রযাত্রা, ক্ষতিসাধন নয়। তাই আধুনিকায়নের নামে ধ্বংসযজ্ঞ কখনই কাম্য নয়। যারা সভ্যতার নামে ধ্বংসযজ্ঞ চালায় তারা প্রকৃতির জন্য হুমকিস্বরূপ। এরা কোনো বিষয় বিবেচনা না করে শুধু সভ্যতার নামে ধ্বংস করতেই জানে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের ম্যানেজার মহাজনরা সভ্যতার আধুনিকায়নের নামে পরিবেশ ধ্বংস ও অমানবিক কাজ করে। এই গল্পে কপিলদাস মুর্মু টাঙন নদীর তীরে বসে তার অতীতের কথা ভাবে। তখন সে দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে কীসব যেন হিসাব করছে। সেখানে পরিষ্কার পোশাক পরা লোকটি যে ম্যানেজার মহাজন তা সে বুঝতে পারে। তারপর একদিন সে খবর পায় সাঁওতাল বস্তি ভেঙে সেখানে ধান চাষ করা হবে। ➤ উদ্দীপকের হেনরির নির্দেশে সারা বন কেটে উজাড় করা হচ্ছে। প্রকৃতি বিপন্ন হোক বা যা-কিছুই হোক না কেন- সভা হতে চাইলে ধ্বংস করতে হবে- এরকম চিন্তার প্রতিভূ হলেন হেনরি। অনুরূপ চিন্তা 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের ম্যানেজার মহাজনের মধ্যেও প্রতিফলিত হয়েছে। এদিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকের হেনরি এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের পরিষ্কার জামা-কাপড় পরা লোকটার উদ্দেশ্য একই সূত্রে গাঁথা। সারকথা: সভ্যতার নামে ধ্বংসযজ্ঞ চালানোর দিক থেকে উদ্দীপকের হেনরি এবং গল্পের ম্যানেজারের উদ্দেশ্য একসূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের হেনরি এবং 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের পরিষ্কার জামা-…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর