উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কাদের ভাবনার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের যারা কপিলদাস সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে তাদের ভাবনার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। ➤ মানুষের ব্যবহারিক জীবনে অভিজ্ঞতার মূল্য অনেক। আমাদের পরিবার বা সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নানা বিষয়ে অভিজ্ঞ। বৃদ্ধ বলে আমরা তাদেরকে উপেক্ষা করি। অথচ কঠিন পরিস্থিতিতে তারাই ঢাল হয়ে দাঁড়ায়। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস মুর্মু এক প্রবীণ চরিত্র। বয়োবৃদ্ধ বলে গ্রামের কেউ তাকে তেমন গুরুত্ব দেয় না। সবাই তাকে উপেক্ষা করে। তার পরিবারের মানুষ পর্যন্ত তাকে উপেক্ষা করে। এক সময় সাঁওতাল গ্রামের অস্তিত্বের সংকটে সবার আগে তির নিয়ে কপিলদাস মুর্মু এগিয়ে যায়। যারা তাকে বৃদ্ধ বলে উপেক্ষা করেছিল তারা তখন অবাক হয়ে যায়। উদ্দীপকেও এরকম একটি ভাবেরই অবতারণা করা হয়েছে। সেখানে কাউকেই উপেক্ষা না করার কথা হয়েছে এবং উপেক্ষিত ব্যক্তির মধ্যে যে শক্তি আছে তা উদবোধন করার কথা বলা হয়েছে। পক্ষান্তরে সাঁওতাল গ্রামের তরুণরা কপিলদাস বৃদ্ধ বলে তাকে উপেক্ষা করেছে, যা উদ্দীপকের মূলভাবের বিপরীত। এভাবে উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে যারা কপিলদাস সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে তাদের ভাবনার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে কাউকে উপেক্ষা করতে না বলা হয়েছে কিন্তু আলোচ্য গল্পে তরুণেরা কপিলদাসকে বৃদ্ধ বলে উপেক্ষা করে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কাদের ভাবনার সঙ্গে বৈসাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর