"সেই ভাবটা টাঙনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে।"- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের টাঙনের পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় এর স্রোতে শীতের শান্ত ভাবটা সব সময় ধরা থাকে। ➤ নদীতে পানি বেশি থাকলে এর স্রোতেও তীব্রতা দেখা যায়। আর পানির পরিমাণ কমে গেলে সেই নদী হয়ে পড়ে শান্ত ও স্থবির। টাঙনের অবস্থাও এমনই হয়েছে। পানি কমে যাওয়ায় বাতাস উঠলে এখন এর পানিতে কাঁপন লাগে না। সাঁকোর ওপর দিয়ে চিনি কলের ভারী আখ বওয়া ট্রাকগুলো যাওয়ার সময় পানির স্রোত কাঁপে না, সাঁকোর থামগুলো গুমগুম শব্দ করে উঠলেও পানির স্রোত তেমনই ধীর ও শান্ত থাকে। এই কারণেই টাঙনের স্রোতে শীতের শান্ত ভাবটা সব সময় ধরা থাকে। সারকথা: টাঙনের পানির স্তর অনেক নিচে থাকায় ওই নদীতে স্রোত নেই। ফলে তাতে শীতের শান্ত ভাব সব সময় ধরা থাকে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"সেই ভাবটা টাঙনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর