"কপিলদাসের ভারি অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে।"- কোন ব্যাপার? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ পরামর্শ সভায় কারও কণ্ঠে প্রতিবাদী মনোভাব না থাকায় গোটা ব্যাপারটা দেখে কপিলদাসের ভারি অবাক লাগে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে সাঁওতালরা নিজেদের বসতবাটি থেকে উচ্ছেদের আশঙ্কায় সবাই মিলে পরামর্শ সভার আয়োজন করে। কপিলদাস সেখানে না থাকলেও দূর থেকে সে সবকিছু অবলোকন করে। সে দেখতে পায় দীনদাস, মহিন্দর, ভায়া মাঝিরা কথা বলছে। তাদের স্বর ভারি ধীর ও শান্ত, রাগ নেই, এমনকি কেউ চিৎকার করে মহাজনকে গালাগালও দিচ্ছে না। এই দিকটি কপিলদাসের কাছে অবাক লাগে। সারকথা: পরামর্শ সভায় কারও মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর না থাকায় সভার গোটা ব্যাপারটা কপিলদাসের কাছে অবাক লাগে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"কপিলদাসের ভারি অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে।"- কোন ব্যাপার? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর