"কপিলদাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়।"- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ প্রশ্নোক্ত কথাটিতে কপিলদায় মুর্মুর শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলোতে ফিরে যাওয়াকে বোঝানো হয়েছে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাস প্রায়ই টাঙন নদীর পাড়ে বসে থাকে। সেখানে বসে থাকতে থাকতে তার একটা গা-ছাড়া ভাব চলে আসে। এই ভাবটি যখন আসে তখন তার জীবনের পুরনো ঘটনার ছবি সাজিয়ে নিয়ে আসে। তার চোখের সামনে পুশনা পরবের তুমুল নাচ, মেয়েদের গলায় শানানো স্বর প্রভৃতি ঘটনা ভেসে ওঠে। তখন সে যৌবনকালের ঘটনা স্মরণ করতে থাকে। মহাজনের ধান খামারবাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দেওয়া, মানুয়েল পাদ্রিকে টাঙনের পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ইত্যাদি ঘটনা তার চোখে ভাসতে থাকে। সারকথা: বিভিন্ন বিষয় নিয়ে ভাবনার সময় কপিলদাস দেখতে দেখতে তার কল্পনায় যৌবনকালে চলে যায়।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"কপিলদাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর