"উদ্দীপকের গ্রামবাসী আর 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মোড়ল গুপীনাথ চেতনায় যেন বিপরীত।" মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: ➤"উদ্দীপকের গ্রামবাসী আর 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মোড়ল গুপীনাথ চেতনায় যেন বিপরীত।" মন্তব্যটি যথার্থ। ➤ স্বাজাত্যবোধ মানুষের অন্যতম বোধ। এই বোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের মধ্যে জাতিগত প্রেমের জাগরণ হয়। তারা বিপদে- আপদে একে অপরের পাশে থাকে। কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা জাতিগত স্বার্থের চেয়ে আত্মস্বার্থকে বড় করে দেখে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে একজন দুর্বল প্রকৃতির মানুষ গুপীনাথ। তিনি মোড়ল হলেও নিজ সম্প্রদায়ের দ্বার্থের পক্ষে কথা না বলে চুপ করে থাকেন। তিনি মালিক, মহাজনের অন্যায়ের প্রতিবাদ করেন না। গুপীনাথের কথা কপিলদাসের স্মৃতিচারণের মধ্য দিয়ে উঠে এসেছে। একবার সাঁওতাল বস্তি আধিয়ার জোতদারের মাঝখানে পড়ে যাওয়ায় জোতদার গ্রাম পুড়িয়ে দেয়। ওই সময় মোড়ল গুপীনাথ নিজ জাতিকে উদ্ধারের কথা না ভেবে চুপ থাকে। তার কাছে জাতিকে রক্ষা করার চেয়ে নিজের স্বার্থ রক্ষা করাই তখন প্রধান হয়ে দাঁড়ায়। ➤ উদ্দীপকের গ্রামবাসীদের মধ্যে দেখা যায় ভিন্ন রূপ। সুখীপুর গ্রামে বেদের দল অনেক দিন যাবৎ বসবাস করছে। খাস জমি থেকে যখন বেদের দলকে সরকার সরিয়ে দিতে চায় তখন গ্রামবাসীরা তাদের পক্ষে কথা বলে। ভিন্ন জাতের মানুষ হলেও একই গ্রামে থেকেছে বলে গ্রামবাসীরা বেদের দলকে তাড়াতে দেয় না। তাদের মধ্যে চেতনার সঞ্চার হয়। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের গুপীনাথের মধ্যে এই ধরনের চেতনার প্রকাশ লক্ষ করা যায় না। তাই বলা যায়, উদ্দীপকের গ্রামবাসী আর 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মোড়ল গুপীনাথ চেতনায় যেন বিপরীত। মন্তব্যটি যথার্থ। সারকথা: গুপীনাথের মধ্যে স্বাজাত্যবোধের চেয়ে আত্মস্বার্থ বড় ছিল; গ্রামবাসী সেখানে ভিন্ন ধারার পরিচয় দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"উদ্দীপকের গ্রামবাসী আর 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মোড়ল গুপীন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর